খালেদ আহমেদ মৌলভীবাজার প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে মৌলভীবাজার জেলা যুব কল্যান সংস্থা’র মাদক বিরোধী করণীয় শীর্ষক আলোচনা।
২৭ মার্চ (রবিবার) সকাল ১১টায় মৌলভীবাজার সরকারি কলেজ অডিটরিয়াম কনফারেন্স হল রুমের সম্মুখে শুরু হয়।
মাদক, ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপ বিরোধী প্রতিবাদি সামাজিক সংস্থা, জেলা যুব কল্যান সংস্থা মৌলভীবাজার এর মাদক বিরোধী ধারাবাহিক কর্মসূচি হিসেবে বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে জন-সচেতনতা মূলক সামাজিক কাজে যুব সমাজ তরুণ তরুণী/ যুবক যুবতী ও ছাত্র ছাত্রীদের কে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মূলত এ মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার, মৌলভীবাজার, প্রধান আলোচক, আলিম উদ্দিন হালিম, প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা যুব কল্যান সংস্থা মৌলভীবাজার।
অন্যান্য অতিথি বৃন্দের মধ্যে ছিলেন, সাবরীনা রহমান সদর উপজেলা নিবার্হী অফিসার, মৌলভীবাজার, মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মৌলভীবাজার, রাশেদুজ্জামান চৌধুরী, উপ-পরিচালক, জেলা সমাজসেবা অধিদপ্তর মৌলভীবাজার, ডাঃ বিদুর কান্তি সাহা, কনসালটেন্ট, ২৫০ সয্যা সদর হাসপাতাল মৌলভীবাজার, মোঃ ইয়াছিনুল হক, অফিসার ইনচার্জ মডেল থানা মৌলভীবাজার, গোলাম মোশাররফ টিটু, চেয়ারম্যান, ১২ নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদ ও স্থায়ী কমিটির সদস্য, জেলা যুব কল্যাণ সংস্থা মৌলভীবাজার।
সভায় সভাপতিত্ব করেন, প্রফেসর সাইফুদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি কলেজ।
যৌথ পরিচালনা করেন,সাধারণ সম্পাদক, মোঃ নুরুল হক ও যুগ্ন-সম্পাদক, মোহাম্মদ আলী টিপু।
Designed by: Sylhet Host BD
Leave a Reply