1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে বিএনপির উদ্দোগে নারী ধর্ষন ও উপনির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ১১৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ।। হবিগঞ্জ বানিয়াচং উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দোগে এমসি কলেজ সহ দেশের বিভিন্ন স্থানে নারী ধর্ষন, নির্যাতন ও সদ্য অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামীলীগ কর্তৃক ভোট ডাকাতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার দুপুর ১১ ঘটিকায় কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিলটি স্থানীয় বড়বাজার সাবরেজিস্টার প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাজারের প্রদান প্রদান সড়কগুলি প্রদক্ষিন শেষে সাবরেজিস্টার প্রাঙ্গনে এসে সভার মাধ্যনে শেষ হয়।

উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমানের সভাপতিত্বে মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়ারিশ উদ্দীন খান,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুজিবুল হোসেন মারুফ,যুগ্ম আহবায়ক এড. আব্দুল কাদির, খালেদ মিয়া,মতিউর রহমান মতু,সালাউদ্দিন ফারুক,

সদস্য মখলিছুর রহমান আবু,জাহির হোসাইন,১ নং ইউনিয়ন বিএনপি আহবায়ক আব্দুর রৌফ,৩ নং ইউনিয়ন বিএনপি আহবায়ক সোহেল আহমদ,৪ নং ইউনিয়ন বিএনপি আহবায়ক এড. কাশেম,তোফাজ্জুল হোসেন স্বপন,সাদিক আহমদ,নকীব ফজলে রকিব মাখন,জহিরুল ইসলাম,উপজেলা ছাত্রদল আহবায়ক মোবাশ্বির আহমদ মজনু,সদস্য সচিব শরীফ উদ্দীন ঠাকুর,কলেজ ছাত্রদল আহবায়ক বাকের হোসেন,সদস্য সচিব মোবিন প্রমূখ।

বক্তারা বলেন নারীরা এখন সবচেয়ে অবহেলিত ও নির্যাতিত এই দেশে নারীদের নিরাপত্তা নেই, স্বামীকে বেধে রেখে স্ত্রীকে ধর্ষন করা হয় এরকম ঘটনায় গোটা জাতী আজ লজ্জিত।বক্তারা এই ঘটনাগুলোর তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যদন্ড দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার দাবী জানান।এছাড়াও উপনির্বাচনে ভোট ডাকাতি করায় উক্ত আসনের ফলাফল বাতিল করে পুনরায় গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট গ্রহনের ব্যবস্থা করার দাবী জানান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD