1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

চুনারুঘাটে মোটরসাইকেল চোর চক্রের মুল হোতা বাপ্পি গ্রেফতার

Reporter Name
  • রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

মীর দুলাল হবিগঞ্জ প্রতিনিধি!! হবিগঞ্জ চুনারুঘাট পাইকপাড়া ইউনিয়নের বাসিন্দা বাপ্পি ওসমান কে গ্রেফতার করে জিজ্ঞাসা বাদে বের হল চাঞ্চল্যকর তথ্য।

২৬শে মার্চ শনিবার চুনারুঘাট থানা পুলিশ বাপ্পি ওসমান কে হবিগঞ্জ বিচারক আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করেন!

পুলিশ জানায়, মোটরসাইকেল চোর চক্রের সিন্ডিকেট সদস্য বাপ্পি মোটরসাইকেল চুরির কাজে জড়িত।

বিভিন্ন কৌশলে মোটরসাইকেল চুরি ও বিপনন কাজে জড়িত সে।

এদিকে জানা যায়, চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের অন্তর্গত আবাদ গ্রামের বাপ্পি মিয়া এর আগেও মাদক সংশ্লিষ্টতায় পুলিশ তাকে গ্রেফতার করে ছিলো।

পুলিশের ঝটিকা অনুসন্ধানী অভিযানে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

এদিকে পুলিশ জানায়, শনিবার (২৬ মার্চ) বাপ্পি ও তাঁর সহযোগিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে বাপ্পি ও তাঁর সহযোগিরা মোটরসাইকেল চোর চক্রে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

স্থানীয় সুত্রে জানা যায় মোটরসাইকেল চোর চক্রটি হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন দূরবর্তী এলাকায় পাঠিয়ে দেয়৷ পরবর্তীতে চোর চক্রটি চোরাই মোটরসাইকেল বিক্রি করে।

এদিকে, পুলিশ জানায় দুর্ধর্ষ চোর চক্রের মূল হোতা বাপ্পি এর আগেও বিভিন্নভাবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলো।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD