মীর দুলাল হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ১ব্যক্তি নিহত হয়েছেন।
এতে আহত হন আরও অন্তত ৫ জন।
২৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামে এ ঘটনা ঘটে।
বানিয়াচং থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন!
পুলিশ ও স্থানীয় সুত্রে জানায়, ওই গ্রামের খেলু মিয়ার ছেলে লিংকনের কাছে রহমত আলীর ছেলে রুবেল মিয়া পাওনা টাকা নিয়ে দন্দের সৃষ্টি হয়!
বৃহস্পতিবার ওই টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
ওই বিরোধের জের ধরে শনিবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে!
এতে বেশ কয়েকজন আহত হন।
তাদেরকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন রহমত আলী (৪৫)মারা যান।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রহমত আলী সদর আধুনিক হাসপাতালে মারা গেছেন।
ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বর্তমানে এলাকার অবস্থা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply