1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শাল্লায় নানা বর্ণিল আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

Reporter Name
  • শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে

বকুল আহমেদ তালুকদার স্টাফ রিপোর্টার : স্বাধীনতার সুবর্ণ জয়ন্ত্রীতে সুনামগঞ্জের শাল্লায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।

২৬মার্চ দিনের শুরুতে স্থানীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা
পরিষদ, সরকারী/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক
সংগঠনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক/শিক্ষার্থীরা যথাযোগ্য মর্যাদায়
পুস্পস্তবক অর্পন করেন।
সকাল ১০টায় স্থানীয় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত প্যারেড
স্কোয়ার্ডে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
প্যারেড স্কোয়ার্ডে অথিতিদের অভিভাবদন প্রদানে প্যারেড কমান্ডার হিসেবে
দায়িত্ব পালন করেন শাল্লা থানার চৌকুস পুলিশ অফিসার সাব-ইনস্পেক্টর মোঃ
আল মামুন। তার সাথে পুলিশ বাহিনী, আনসার ভিডিপি, শাল্লা সরকারী ডিগ্রি
কলেজসহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট, গার্লস গাইড ও
কাব দল উক্ত প্যারেডে অংশ গ্রহণ করে এবং বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন
করেন।
প্যারেড অনুষ্ঠানের শুরুতে পোড়ারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক নিউটন তালুকদার ও গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম
শ্রেণির শিক্ষার্থী অর্পিতা চক্রবর্তী ¯েœহার যৌথ পরিচালনায় সভাপতি
হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব ও প্রধান অথিতি হিসেবে
উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ এবং বিশেষ অথিতি হিসেবে
শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম অভিভাদন গ্রহণ করেন।
প্যারেড অনুষ্ঠানের অভিভাদন শেষে বিভিন্ন ধরণের খেলাধুলা অনুষ্ঠিত হয় এবং
অনুষ্ঠিত প্রতিটি ইভেন্টে বিজয়ীদের মধ্যে প্রধান অথিতি উপজেলা চেয়ারম্যান
চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব
পুরস্কার তুলে দেন। তার পূর্বে উপস্থিত অথিতিবৃন্দ অকুতোভয় বীর
মুক্তিযোদ্ধাদের গোলাপ ও রজনীগন্ধা দিয়ে বরণ করে নেন। পরে বীর
মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত সকল শহীদদের আত্মার শান্তিতে উপস্থিত সকলে
দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
পরে দুপুর ১২টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD