1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন

Reporter Name
  • শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে

শওকত হাসান তাহিরপুর প্রতিনিধিঃ- দিনব্যাপী নানান আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় তাহিরপুরে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক সংগঠন আনুষ্ঠানিক ভাবে নানান কর্মসূচি হাতে নেয়।

স্বাধীনতা দিবসের ভোর বেলায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা পুলিশ, ফায়ার সার্ভিস সহ উপজেলার সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে আটটায় উপজেলা স্টেডিয়াম মাঠে পুলিশ, ফায়ারসার্ভিস ও আনসার বাহিনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের আগে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধার অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি। পরে তিনি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।

কুচকাওয়াজে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং শরীরচর্চা প্রদর্শনী করে। এরপর সকাল সাড়ে ১০টায় মিউজিকাল চেয়ার খেলা, বিভিন্ন ক্যাটাগরির দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে যুদ্ধাহত মু্ক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ওয়াহিদ খসরু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার, উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা আলহাজ্ব আব্দুস সোবহান আখঞ্জি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হুসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অমল কর, যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,বালিজুরী ইউপি চেয়ারম্যান আজাদ হোসাইন, সাবেক সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন প্রমুখ।

অন্যদিকে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD