1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

মহান স্বাধীনতা দিবসে মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন

Reporter Name
  • শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি বিশেষ প্রতিনিধিঃ ২৬শে মার্চ ২০২২ইং সাল বাংলাদেশের ৫১মত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনায় বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সর্বস্তরের মানুষ।

শনিবার সকাল সাড়ে ৬ টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, স্কাউটস, সরকারি এসএম কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, আওয়ামী লীগ, বিএনপিসহ পৌর এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান অ্যাড.শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার, সহকারি কমিশনার(ভূমি) মো. আলী হাসান, থানার ওসি শাহজাহান আহমেদ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার লিয়াকত আলী খান মাল্যদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ছাড়াও দিবসটি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ দোয়া, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ দিনভর নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD