1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

মৌলভীবাজারের প্রথম প্রহরে শহীদ তারা মিয়া স্বরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

Reporter Name
  • শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধিঃ ১৯৭১ সালে ২৭ মার্চ মৌলভীবাজারে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে প্রথম প্রহরে শহীদ হওয়া মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের শাহবন্দর গ্রামের কৃতি সন্তান শহীদ তারা মিয়ার স্মৃতি বিজোড়িত স্থান শাহবন্দর শ্রীরাইনগর স্থানীয় শহীদ মিনারে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর মতামতের বৃত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান বাঁধন এর উপস্থিতিতে প্রথম বারের মত সরকারি আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করার সিদ্ধান্ত করা হয়।

এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে ২৫শে মার্চ সকাল ৯টায় শাহবন্দর স্থানীয় শ্রীরাইনগর শহীদ মিনারে মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার সাবরিনা রহমান বাঁধন এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এছাড়াও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শাহ হেলাল উচ্চ বিদ্যালয়, শাহবন্দর কে জি এন্ড গালর্স হাই স্কুল, শাহবন্দর আর রোকন হাফিজিয়া মাদরাসা,শাহবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরদারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,দ্বিপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বারহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহবন্দর যুব সংস্থা শাযুস, ৮নং কনকপুর ইউনিয়ন পরিষদ।

এসময় উপস্থিত ছিলেন শাযুস প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধরী, সাবেক উপজেলা কমান্ডা আনছার আলী, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডা আনোয়ার খান,শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন খান, ৮নং কনকপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জুলহাস আহমদ লিটন, ইউ.পি সদস্য শাহানা আক্তার বেলা, সেলিম আহমদ, শাযুস সভাপতি ও সাংবাদিক এডভােকেট শাহ মোহাম্মদ রাজুল আলী, শাযুস সাধারন সম্পাদক আতাউর রহমান ইকতিয়ার, শহীদ তারা মিয়ার নাতি ও শাযুস অর্থ সম্পাদক ফরিদুল ইসলাম ফরাজ, সাংবাদিক এস এম ফজলু, শাযুস সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহ পরান তালহা প্রমুখ।

প্রতিটি প্রতিষ্ঠান তাদের নিজ নিজ ব্যানারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।মৌলভীবাজারের প্রথম প্রহরে শহীদ তারা মিয়া স্বরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD