মীর দুলাল হবিগঞ্জ প্রতিনিধি!! হবিগঞ্জ জেলা বিচারিক আদালতের ওকালত নামা জাল করে বিক্রি কালে হবিগঞ্জ শহরের পুরাতন পৌরসভা রোড এলাকা থেকে জাল ওকালতনামা ও সিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
মেসার্স অছিউর এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান থেকে তাদের আটক করা হয়। আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের মো. মইনুল ইসলাম (২২) ও একই গ্রামের দীনেশ দাস (২৫)।তারা দুজনেই মেসার্স অছিউর এন্টারপ্রাইজে কাজ করতেন।
২৪ মার্চ বৃহস্পতিবার বিকাল তিন টার সময় হবিগঞ্জ বিচারক আদালতে মাধ্যমে আটক দুই জন কে কারাগারে প্রেরণ করা হয়!
স্থানীয় সুত্রে জানা যায় বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা আদালতের আইনজীবীরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ এলাহী সেতু বলেন, জাল ওকালতনামা তৈরি করা বড় ধরনের প্রতারণা। তাদের হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাতে করে এমন প্রতারণার সঙ্গে আর কেউ জড়িত না হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, তাদের কাছ থেকে অন্তত ৪০-৫০টি জাল ওকালতনামা এবং বেশ কয়েকটি সিল জব্দ করা হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply