1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বানিয়াচং বাইতুস সালাম তাহফিজুল কুরআন মাদরাসায় আলোচনা ও দোয়া মাহফিল সম্পন্ন

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং ৩নং রাজবাড়ীতে সদ্য গড়ে উঠা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, হাফেজ বশির উদ্দিনের প্রতিষ্ঠিত ও পরিচালিত বাইতুস সালাম তাহফিজুল কোরআন মাদরাসার হিফজ সমাপনী ও হাফেজ ছাত্রদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাওতুল হেরা মহিলা মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ সুহাইল আহমদের সঞ্চালনায়

বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ কাজী মুফতী মাওলানা আতাউর রহমান,দারুল কোরআন মাদরাসার নায়বে মুহতামিম মাওলানা মুজিবুর রহমান, শিক্ষা সচিব মাওলানা গোলাম কাদির, হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ হারুনুর রশীদ, ৩নং জামে মসজিদের ইমাম মাওলানা মুজিবুর রহমান, কালিকা পাড়া মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ বদরুল আলম, বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী লুৎফুর রহমান, এলাকার সাবেক সর্দার জনাব আব্দুল হক প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন হাফেজ হিফজুর রহমান, লন্ডন প্রবাসী ক্বরী আলী আমজাদ, ৩নং জামে মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দিন, হাফেজ বশীর আহমদ, মুফতী সাব্বির আহমদ শিবলী, হাফেজ জাকারিয়া, হাফেজ আসাদুর রহমান, হাফেজ আফজালুল করীম, মৌলভী এখলাছ উদ্দিন খন্দকার,
বড় বাজার ব‍্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী জয়নাল আবেদীন, সহ সভাপতি মোঃ আব্দুল হান্নান,
৩নং জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ ইদ্রিস উল্লাহ,
ক্যাশিয়ার মোঃ বাবুল মিয়া, হাজী মোঃ আলাউদ্দিন,
ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া, মোঃ আলী আকবর,
ডাঃ মোঃ ইমদাদুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র অভিভাবকবৃন্দ।

বক্তাগণ মাদরাসার পরিবেশ, লেখাপড়ার মান, ছাত্রদের ড্রেস-আপ এর ভূয়সী প্রশংসা করেন। উক্ত এলাকায় মাদরাসা হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং পরিচালক হাফেজ বশীর উদ্দিন সাহেবকে ধন্যবাদ জানান।

উল্লেখ্যঃ ২৮ জানুয়ারি ২০২১ ইংরেজি তারিখে মাদরাসার শুভ সূচনা হয়েছিল, এক বছরের মাথায় ২জন্য ছাত্র হাফেজ হয়ে বিদায় নেয় ও ২জন ছাত্র সবক শেষ করে।

বিদায়ী ছাত্রদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপহার দেওয়া হয় এবং বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ বশীর উদ্দিন কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরিশেষে মাদরাসা, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD