শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- তাহিরপুরে “স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ, বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা গণমিলনায়তন হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা আলহাজ্ব আব্দুস সোবাহান আখঞ্জি, তাহিরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুহেল রানা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিব আহমদ, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, শওকত হাসান প্রমূখ।
আলোচনা সভা শেষে পূর্বে দেশের উন্নয়নের অবস্থা কি ছিলো এবং বর্তমান সরকারের দেশের উন্নয়ন মূলক কর্মকাণ্ডের প্রমান্য চিত্র তুলে ধরা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply