1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি বিশেষ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে এক কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যাক্তিরা হচ্ছেন, ভাইজোড়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে রমজান আলী(৪৮), ফেনীর সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে হৃদয় হোসেন রাকিব(২২) ও ফেনী সদরের পশ্চিম সিলোনিয়া গ্রামের রুস্তুম আলীর ছেলে মোহাম্মদ এনাম(২৪)।

পুলিশ মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে ভাইজোড়া গ্রামের রমজান আলীর বাড়ি থেকে এদেরকে আটক করে। এ সময় ওই তিন ব্যাক্তির নিকট থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। যার স্থানীয় মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

এ বিষয়ে থানার ওসি শাহজাহান আহমেদ বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই শুভঙ্কর, এসআই জাহাঙ্গীর ও এসআই মোশররফের নেতৃত্ব পুলিশের পৃথক দল ভাইজোড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে গাঁজাসহ ৩ জন হাতেনাতে ধরা পড়ে। এ ঘটনায় আজ বুধবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD