ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নে চুরি, ডাকাতি, দস্যুতা, বাল্য বিবাহ ও মাদক নির্মূলসহ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে নিমগাছি বাজারের দারুল উলুম রহমানিয়া ক্বওমী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাসরিন, সাবেক চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন, ধুনট থানার এসআই আসাদুজ্জামান, নিমগাছি ইউনিয়ন আ’লীগের সভাপতি আজমল হক, সাধারন সম্পাদক মামুুনুর রশিদ, এসআই আসাদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমূখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply