শওকত হাসান তাহিরপুর প্রতিনিধিঃ- তাহিরপুরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাত দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে মেলায় পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হাবিব আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, শওকত হাসান প্রমুখ।
সত দিন ব্যাপী মেলায় ২৩টি স্টলে সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। এতে প্রথম স্থান অধিকার করে উপজেলা তথ্যআপা অফিস, দ্বিতীয় স্থান অধিকার করে উপজেলা কৃষি অফিস, তৃতীয় অধিকার করে উপজেলা মহিলা বিষয়ক অফিস।
মেলায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
Designed by: Sylhet Host BD
Leave a Reply