1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে পুলিশের অভিযানে গাঁজা উদ্ধার

Reporter Name
  • মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি বিশেষ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে একটি চায়ের দোকন থেকে পুলিশ পঞ্চাশ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন ও দেড়হাজার টাকা উদ্ধার করেছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে মোরেলগঞ্জ সদরের মাছের বাজারের চা দোকানী রাজ্জাক শেখের দোকান থেকে গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে রাজ্জাক পালিয়ে যায়। সে কাঠালতলা গ্রামের হাচেন শেখের ছেলে।

এ বিষয়ে থানার সেকেন্ড অফিসার এসআই শুভঙ্কর রায় বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রাজ্জাকের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানে বিস্কুট ও সিগারেটের প্যাকেটের মধ্যে ৫০ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন ও ১৪৮০ টাকা পাওয়া যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

চা দোকানী রাজ্জাক শেখ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও ৪টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD