মীর দুলাল হবিগঞ্জ প্রতিনিধি!! মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৪ ডাকাত গ্রেপ্তার দেশীয় অস্ত্রসহ মাইক্রোবাস ও চারটি ইজিবাইক(টমটম )উদ্ধার করেছে পুলিশ!
২২ মার্চ মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ বিচারক আদালতে মাধ্যমে ৪ ডাকাত কে কারাগারে প্রেরণ করা হয়!
স্থানীয় সুত্রে জানা যায় রাত্র ০৩.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই (নিঃ) মানিক কুমার সাহা ও এসআই (নিঃ) অনিক চন্দ্র দেব সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মাধবপুর বাঘাসুরা ইউনিয়নের শাহজীবাজার ঢাকা-সিলেট গামী মহাসড়কের হবিগঞ্জ গ্যাস ফিল্ডে যাওয়ার রাস্তার মোড়ে ৮-৯ জনের ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিয়া অবস্থান করিলে ডাকাত দলের সদস্য আব্দুল মানিক মিয়া (৪০) পিতা-মৃত সরাফত উল্লাহ , গ্রাম- নোয়াপাতারিয়া (১১নং মক্রমপুর ইউপি) থানা- বানিয়াচং, মনসুর রহমান @ মসুর (৪৫), পিতা-আবু রহিম মিয়া, গ্রাম- জগতপুর, থানা- শায়েস্তাগঞ্জ, মোঃ কবির মিয়া (৩০), পিতা-ছালেক মিয়া @ আবু মিয়া, গ্রাম- বিরামচর ৪নং ওয়ার্ড থানা- শায়েস্তাগঞ্জ, ৪. মোঃ মহিউদ্দিন (২৭), পিতা-মৃত কালা মিয়া, গ্রাম-পূর্ব ইটাখোলা (০৯নং নোয়াপাড়া ইউপি) থানা- মাধবপুর, জেলা -হবিগঞ্জদেরকে আটক করেন!
০১টি মাইক্রো, ০২টি ধারালো চাকু, ০১টি বাটাল, ০১টি দা, ০৪টি লাইলনের রশি উদ্ধার করেন।
অন্যান্য ডাকাতরা কৌশলে পালাইয়া যায়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীগণ কর্তৃক প্রদত্ত তথ্য মোতাবেক তাহাদের অভ্যাসগত ভাবে চোরাইকৃত ০১টি গেরাইনিং মেশিন ও ০৪টি ইজিবাইক (টমটম), মূল্য অনুমান- ৩,২০,০০০- টাকা ২১/০৩/২০২২ ইং সকাল ০৭.১০ ঘটিকার সময় মাধবপুর থানাধীন ০৭নং জগদীশপুর ইউপিস্থ জগদীশপুর বাজারের জনৈক শাহ আলম এর মটরশপ হইতে উদ্ধার করেন।
ডাকাতের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করতঃ অদ্য গ্রেফতারকৃত ডাকাতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply