1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ধুনটে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনট উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

২২ মার্চ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে।প্রদিক্ষন শেষে উপজেলা কেন্দ্রীয় ঈদগা জামে মসজিদে উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও)সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান,ইসলামিক ফাউন্ডেশন ধুনট উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার মীর আরিফ, ইমাম সমিতির সভাপতি আবু সুফিয়ান,মডেল কেয়ার টেকার আব্দুল হালিম, সাধারণ কেয়ার টেকার ইসহাক আলী,মিলটন, আবু সাঈদ,প্রমুখ।

আলোচনা সভাশেষে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, দোয়া পরিচালনা করেন মডেল কেয়ার টেকার আব্দুল হালিম।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD