1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

তাহিরপুরে বিশ্ব পানি দিবস পালিত

Reporter Name
  • মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৫৩ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- তাহিরপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের অয়োজনে একটি র‍্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।

স্যানক্রেডের ফ্যাসিলেটেটর সেলিনা বেগমের সঞ্চালনায় বিশ্ব পানি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা আসাদুজ্জামান সেলিম, উন্নয়ন সংস্থা ইরা’র উপজেলা সমন্বয়কারী দেবেশ তালুকদার, সাংবাদিক শওকত হাসান প্রমূখ।

এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD