মীর দুলাল হবিগঞ্জ প্রতিনিধি!! হবিগঞ্জ মাধবপুর নোয়াপাড়া বাজারে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
২০ মার্চ রবিবার বিকাল ২ ঘটিকা হতে ৩ ঘটিকা পর্যন্ত সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমের নেতৃত্বে হবিগঞ্জ মাদকদ্রব্যের আভিধানিক রেডিং টীম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার মসজিদ রোড বাটা শোরুমের সামনে রাস্তার উপর আসামীদের মোটর সাইকেল গতিরোধ করে! মোটর সাইকেল (Digital Zaara) ও দেহ তল্লাশি করে ৪(চার) কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়!
আটককৃত মাদক ব্যবসায়ী মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগানের বাংগালী পাড়ার মোঃ নানু মিয়ার ছেলে মোঃ লোকমান মিয়া(২৮) ও একই উপজেলার গোয়াছনগর উত্তর সুরমা চা বাগানে শাজাহান পুর ইউনিয়নের মৃত আলফু মিয়ার এর ছেলে মোঃ রাজ্জাক মিয়া(৩০) কে গ্রেফতার করা হয়।
মাদক উদ্ধার এর বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক মোঃ এমদাদুল্লাহ বাদী হয়ে মাধবপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply