শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় তাহিরপুরে ২৬তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সাপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২০মার্চ) সকাল ১০টায় তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের ১ডোজ কৃমিনাশক ঔষধ খাওয়ানোর মধ্য দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, তাহিরপুর থানা এস আই সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রফিকুল ইসলাম, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, কৃমি আপনাদের শরীরের পুষ্টি অনেকটাই খেয়ে ফেলে, ফলে শরীর দুর্বল হয় মাথা কিটকিটে থাকে রাগ হয় তাই সময় মতো কৃমিনাশক ঔষধ খেতে হবে। তিনি শিশুদের অভিভাবক ও পরিবারের অন্যান্য সদস্যদের নিজ দায়িত্বে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পরামর্শ প্রদান করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply