1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

তাহিরপুরে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

Reporter Name
  • রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৫৮ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-  পবিত্র রমজান উপলক্ষ্যে তৃণমূল পর্যায়ে নিম্ন আয়ের মানুষের নিকট ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২০মার্চ) সকালে উপজেলা সদর বাজারে টিসিবি’র ডিলার মেসার্স ডি এস এন্টারপ্রাইজ ও মেসার্স আখঞ্জি ট্রেডার্সে এ কার্যক্রম উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সোবান আখঞ্জি, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ- সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা খাদ্য পরিদর্শক মফিজুর রহমান, পল্লী সঞ্চয়ী ব্যাংক উপজেলা ব্যবস্থাপক মনোলাল রায়, থানা এস আই সিদ্দিকুর রহমান, উপজেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ কমিটির সাধারন সম্পাদক লুৎফুর রহমান লাকসাব, সদর ইউনিয়ন যুবলীগ সহ সভাপতি মইনুল হক, সাংবাদিক শওকত হাসান, সদর ইউপি সচিব জগন্নাথ বণিক, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন আকসান প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর জানান, এ উপজেলায় ৮৬১টি নিম্ন আয়ের পরিবারের মাঝে দুটি ডিলারের মাধ্যমে টিসিবি’র প্রয়োজনীয় খাদ্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD