মীর দুলাল হবিগঞ্জ প্রতিনিধি!! ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।
১৯ মার্চ শনিবার সকাল ৯ ঘঠিকায় উপজেলার ফায়ার সার্ভিস এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের খালেক মিয়ার ছেলে রিকশাচালক সামাদ মিয়া (৩০), মুরাদপুর গ্রামের মালেক মিয়ার ছেলে আনছু মিয়া (৩৫) ও ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বার চান্দুরা গ্রামের মফল উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
স্থানীরা জানান, শনিবার সকালে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি ট্রাক সিলেটে যাচ্ছিলেন।
এ সময় মহাসড়কের মাধবপুর উপজেলার ফায়ার সার্ভিস এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন।
এ ঘটনায় আহত হন দুই যাত্রী।
গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুরের দিকে তারা মারা যান।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, একদল ছিনতাইকারী টাঙ্গাইল থেকে একটি ট্রাক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাক আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply