মীর দুলাল হবিগঞ্জ প্রতিনিধি!!হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি নির্দেশনায় মাধবপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে।
১৭ মার্চ বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ জেলা বিচারক আদালতে মাধ্যমে মাদক ব্যবসায়ী দের কে কারাগারে প্রেরণ করা হয়!
পুলিশ সুত্রে জানা যায় এসআই এনামুল সংগীয় ফোর্স সহ ইং ১৬মার্চ রাতে মাধবপুর ফায়ার সার্ভিস রোডের জসিম উদ্দীন খন্দকারের বাড়ি সংলগ্ন একটি কালভার্টের উপরে একটি সন্দেহজনক নম্বর বিহীন সি এন জি গাড়ি থামিয়ে গাড়ির ভিতরে ৯ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ০৮ টি বিয়ার ক্যান এবং ৩০ বোতল বিদেশী মদ সহ ঐ নম্বর বিহীন সিএনজি সহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের আঃ রহিমের ছেলে মোঃ বাছির মিয়া (২৮), থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ কে গ্রেফতার করে মাদক আইনের আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আঃ রাজ্জাক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন। তিনি বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply