শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি পালন শুরু হয়েছে। দিবসটি উপলক্ষে ১৭ই মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টায় জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান করেছেন বিভিন্ন শ্রেনী পেশার শতশত মানুষ।
পরবর্তীতে অনুষ্ঠানে শিশু সমাবেশ,আনন্দ র্যালি কেক কাটা ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়।মাননীয় সংসদ সদস্য অ্যাডঃ আমিরুল আলম মিলন এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ শাহ্-ই-আলম বাচ্চু, মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভিন, থানার ওসি শাহজাহান আহমেদ, উপজলা ভাইস চয়ারম্যান মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন সপ্তাহব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছবি আঁকা, রচনা প্রতিযোগীতার আয়োজন করেছে।এছাড়া উপজলা মুক্তিযাদ্ধা সংসদ, সকল শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থাগুলো ও উপজলা আওয়ামী লীগ পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply