1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বাহুবলে জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে

হাফেজ বজলুর রহমানঃ ১৭ই মার্চ বৃহস্পতিবার সকাল ১০ঘটিকার সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ ইং উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাহুবল উপজেলার উদ্যোগে এক আলোচনা সভা,দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ হুসেন শাহ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইমরুল হক তরফদার মাওঃ শাহাবুদ্দিন মাওঃ আফতাবুল ইসলাম মুহাম্মাদ শফিকুল ইসলাম প্রমূখ

প্রধান অতিথির বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। বাংলাদেশ ১৯৯৭ সাল থেকে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করে আসছে।
বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত আদর করতেন ও ভালোবাসতেন। শিশুদের সাথে গল্প করতেন, খেলা করতেন। তিনি বিশ্বাস করতেন আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। আজকের তরুণ প্রজন্মের মধ্যে মহান এই নেতার আদর্শ-ই দেশ গড়ার অনুপ্রেরণা যোগাবে। যারা বাংলাদেশকে মনে-প্রাণে ভালোবাসে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে তাদের মাঝেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকবেন।
পরিশেষে মাওঃ আজিজুল ইসলামের মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD