শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে উৎসবমুখর পরিবেশে তাহিরপুরে এক সঙ্গে সাড়ে ৪ হাজার দরিদ্র শিশুর জন্মদিন পালন করা হয়েছে।
১৬মার্চ বুধবার বিকাল ৪টায় উপজেলা হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এপির আয়োজনে জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন এবং উপস্থিত এক’শ শিশুর হাতে পুরষ্কার তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
তাহিরপুর শিশু ফোরামের কথা দাস ও বিচিত্র দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এপি ম্যানেজার বিভুদান বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর থানা এস আই গোলাম হক্কানী, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো.রায়হান কবীর বলেন, জন্মদিন এটা সবার জন্য আনন্দের ও উৎসবের যারা আর্থিক ভাবে স্বাবলম্বী তারা তাদের শিশুর জন্মদিন সহজেই পালন করতে পারেন, কিন্তু দরিদ্র শিশুদের পরিবার আর্থিকভাবে অসচ্ছল থাকার কারণে তারা তাদের শিশুদের জন্মদিন পালন করতে পারে না। তাই ওয়ার্ল্ড ভিশন যে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেছে এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।
কমিউনিটির স্পনসরশীপ শিশুদের নাটক, গান ও নিত্য পরিবেশনের মধ্যদিয়ে জন্মদিনের এ অনুষ্ঠানটি পালন করা হয়।
অনুষ্ঠানে সাড়ে ৪হাজার তালিকা ভুক্ত শিশুর মধ্যে উপস্থিত এক’শ শিশুর হাতে জন্মদিনের উপহার সামগ্রী তুলে দেয়া হয় এবং আগামী তিন দিনের মধ্যে বাকি শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দিবেন বলে জানিয়েছে ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষ ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply