শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- তাহিরপুরে উন্নয়ন সংস্থা ওয়াই মুভস প্রকল্প ইরা(এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট) এর আয়োজনে আন্তঃপ্রজন্মীয় সংলাপ অনুষ্টিত হয়েছে।
১৬ মার্চ বুধবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্টিত আন্তঃপ্রজন্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
উন্নয়ন সংস্থা ইরা’র ফিল্ড ফ্যাসিলিটেটর ফয়সল আহমদ এর সঞ্চালনায় ও ইরা’র তাহিরপুর উপজেলা সমন্বয়কারী দেবেশ তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সিএনআরএস তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, বাদাঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাংবাদিক আবির হাসান মানিক, রমেদ্র নারায়ন বৈশাখ, শওকত হাসান প্রমূখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply