1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে তাহিরপুরে প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৬৫ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- তাহিরপুরে ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।

সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ-দৌলা, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার হাবিব আহমদ, উপজেলা মৎস কর্মকর্তা সারোয়ার আহমদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা রৌজ আলী, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর থানা এস আই সাইদুর রহমান, উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সিপি অফিসার এন্তনি রংদী, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ প্রমুখ।

এছাড়াও উপজেলা সহকারী মাধ্যমিক কর্মকর্তা রমাকান্ত দেবনাথ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সদস্য আজিজুল হক, উপজেলা যুবলীগ নেতা আহসানুজ্জামান শোভন, সাংবাদিক শওকত হাসান, শংকর চন্দ সহ উপজেলার সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD