মিজানুর রহমান মিজান : হবিগঞ্জ বানিয়াচং উপজেলা সদরের ১ নং উত্তর-পূর্ব ইউনিয়নের বাগ মহল্লা গ্রামের মৃত মোবারক আলীর পুত্র মিনহাজ উদ্দিন কাপ্তান (৩২) ইজিবাইক (টমটম) চালক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
১৪ মার্চ সোমবার ঝিলুয়া গ্রামের নিকট ভোর ৫ টায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্হল থেকে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
জানা যায়,আড়িয়ামুগুর গ্রামের জলাশয় থেকে প্রতিদিন ভোরে মাছ সংগ্রহ করে সে মাছের আড়তে নিয়ে যেত।
আড়িয়ামুগুর থেকে কিছু দূরে ঝিলুয়া গ্রামের নিকট পৌছলে ইজিবাইকটি রাস্তা থেকে ছিটকে নিচে খাদে পড়ে যায়। ওই সময় ইজিবাইকের নিচে চাপা পড়ে চালক ঘটনাস্থলেই নিহত হয়।
দুর্ঘটনাস্হল বানিয়াচং থানা ও আজমিরীগঞ্জ থানার সীমান্তবর্তী হওয়ায় উভয় থানার পুলিশ ঘঠনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং -আজমিরীগঞ্জ সার্কেল পলাশ রঞ্জন দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল ইসলাম বলেন,পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে থানা পুলিশ লাশটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply