হবিগঞ্জ প্রতিনিধি: বাহুবলে ছাদিকুর রহমান নামের এক সাংবাদিকের উপর হামলা চালিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ৫ পুলিশ সদস্য।
এ ঘটনায় রোববার সন্ধ্যায় তাদের প্রত্যাহার করা হয়।
প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন, এসআই হাসান আলী, কনস্টেবল ফেরদৌস, করিম ও মামুন। রাত ১০টার দিকে হিল্লোল নামের আরেক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেট হাইওয়ে পুলিশ সুপার কার্যালয় থেকে তাদের প্রত্যাহার করে রোববার সন্ধ্যায় আদেশ পাঠানো হয়েছে।রাতে তাদের টিমে থাকা আরেক পুলিশ সদস্যকেও প্রহ্যাহার করা হয়।
জানা গেছে, শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে হবিগঞ্জের বাহুবলের লোহাখলা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারকালে হাইওয়ে থানার এসআই হাসান আলী, কনস্টবল ফেরদৌস, করিম ও মামুনসহ একদল পুলিশ একটি টমটম আটক করেন। তারা মালিক পক্ষের কাছে ৩ হাজার টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় গাড়িটি থানায় নিয়ে যাবেন বলে জানান তারা।
এ ঘটনার খবর পেয়ে হবিগঞ্জের বাণী পত্রিকার সাংবাদিক ছাদিকুর রহমান ঘটনাস্থলে পৌছে বিস্তারিত জানার চেষ্টা করেন এবং ছবি তোলেন। এতে ওই পুলিশ সদস্যরা সাংবাদিককে জোরপূর্বক গাড়ীতে তুলে নিয়ে প্রকাশ্য জনসম্মুখে লাঠি চার্জ করেন। সেখান থেকে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়।
এখবরটি এলাকায় জানাজানি হলে তোপের মুখে পড়ে পুলিশ চলে যায়।
এ খবরে স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বাহুবল প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাদের এমন হামলার বিষয়টি সুষ্ঠু তদন্ত দাবি করেন। এর প্রেক্ষিতে ৫ জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply