জামিরুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি : গত ৯ ফেব্রুয়ারী সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মার্কা নৌকায় বিপুল ভোটে জয়লাভ করেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন ছাত্রনেতা মোঃ জিহাদ মন্ডল। গত বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যান জিহাদসহ সকল সদস্যরা শপথ গ্রহন করেন। শপথ গ্রহন শেষে বৃহস্পতিবার দুপুরে পরিষদের পূর্বের চেয়ারম্যান মুক্তার হোসেন মন্ডল আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত চেয়ারম্যান জিহাদ মন্ডলকে পরিষদের সকল দাপ্তরিক কাগজপত্র বুঝে দেন। পরিষদের সকল সদস্য ও ইউনিয়নের সুধীব্যাক্তিদের উপস্থিতিতে চেয়ারম্যানের চেয়ারে জিহাদ মন্ডল বসেন। এসময় পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যান একে অপরের মুখে মিষ্টি তুলে খাওয়ান। আনুষ্ঠিনকতা শেষে জিহাদ মন্ডল নিজে মটরসাইকেল চালিয়ে মুক্তা মন্ডলকে পিছনে বসিয়ে তার বাড়িতে পৌছে দেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply