আশিকুর রহমান আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ আজমিরীগঞ্জ পানিতে ডুবে লিমন মিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
১০ মার্চ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার ৩নং জলসুখা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাধবপাশা গ্রামের দিন মজুর এনায়েত উল্লার ছেলে। বাড়ির কাছে নদী কাচারি ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে দিকে লিমন বাড়ির কাছে বন্ধুদের সাথে খেলা করছিল। খেলার পর গোসল করতে অন্য বন্ধুদের সাথে নদীতে যায়। হঠাৎ তাকে পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজির একপর্যায়ে অচেতন অবস্থায় লিমনকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর হবিগঞ্জ সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply