1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, মুসলমান ও মানুষ হিসেবে শ্রদ্ধাবোধ পর্যন্ত দেখাননি তারা- ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া

Reporter Name
  • বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে

রাহাত মামুন স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য সামরিক অভ্যুত্থান সংঘটিত করে এবং শেখ মুজিবুর রহমানকে তার ধানমণ্ডির ৩২-এর বাসভবনে স্ব-পরিবারে হত্যা করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন ১৯৮১ সালে এই বাংলাদেশে ফিরে এসেছেন তখন তিনি ধানমণ্ডির ৩২ নম্বরে গিয়েছেন। সেদিন ওই ৩২ নম্বর বাড়িতে তৎকালীন শাসক খুনি জিয়াউর রহমান বঙ্গবন্ধু কন্যাকে তার পিতা-মাতা-ভাইয়ের জন্য কোরআন পড়ার সুযোগ পর্যন্ত দেয় নাই।’

বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা মরিয়ম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়ার সাংসদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া আরও বলেন, ‘সেদিন শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, মুসলমান হিসেবে, মানুষ হিসেবে যে শ্রদ্ধাবোধ করা উচিত সেটাও করেনি। আজকে তরুণ ছাত্রলীগের ভাইয়েরা স্লোগান দিচ্ছেন রাঙ্গুনিয়ার মাটি ছাত্রলীগের ঘাটি। এই ত্যাগের ইতিহাস কষ্টের ইতিহাস, বেদনার ইতিহাস। আপনাদের তা জানতে হবে। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী মহান মুক্তিযুদ্ধের সময় জাতির পিতার ডাকে সাড়া দিয়ে আহত হয়েছেন। এই বাংলার স্বায়ত্তশাসন, ভাষা আন্দোলন সব কিছুর নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, হারিয়ে যাওয়া শাসন প্রতিষ্ঠার জন্য, হারিয়ে যাওয়া জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা কারার জন্য, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ত্যাগ শিকার করেছেন পৃথিবীর আর কোনো রাজনৈতিক দল এরকম আত্মত্যাগ আর কোথাও শিকার করেনি।’

সম্মেলনে মরিয়ম নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক হিরুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন সেতুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম চিশতী, পৌরসভার মেয়র শাহাজাহান সিকদার, বঙ্গবন্ধু পরিষদ ইউ.এ.ই কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, উত্তরজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ আলি শাহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, শিলক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD