1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম নিজ ঠিকানায় বেঁচে ফিরলেন ইউক্রেনে আটকে পড়া ১২ নাবিক

Reporter Name
  • বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

রাহাত মামুন স্টাফ রিপোর্টার : ইউক্রেন থেকে নিজ ঠিকানায় বেঁচে দেশে ২৮ নাবিকের মধ্যে ১২ জন অবশেষে চট্টগ্রামে ফিরলেন। বুধবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টায় নভোএয়ারের একটি ফ্লাইটে তারা চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান।

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে তারা দেশে ফেরেন।
বিষয়টি করেছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন।

জানা গেছে, ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের প্রধান প্রকৌশলী উমর ফারুক (৩৫), চতুর্থ ইঞ্জিনিয়ার সালমান সরোয়ার সামি (২৬), ক্রু হোসাইন মোহাম্মদ রাকিব (২১) ও নাবিক মাসুম বিল্লাহসহ ১২ জন নাবিক চট্টগ্রামে এসেছেন।

দেশে ফেরা এই ২৮ নাবিক বাংলার সমৃদ্ধিতে কর্মরত ছিলেন। ইউক্রেনের অলভিয়া বন্দরে বোমা হামলায় জাহাজটি অচল হয়ে যায়। একই সঙ্গে মারা যান জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

হাদিসুর রহমানের মরদেহ দেশে ফিরতে কিছু প্রক্রিয়া বাকি আছে। সে জন্য একসঙ্গে আনা সম্ভব হচ্ছে না। প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD