শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের ২১ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৬৩ জন সাধারন সদস্য মোট ৮৪ জন সদস্যকে কে আনুষ্ঠানিক বরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্টিত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি হুসনা হুদা।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। এ লক্ষে আমাদের উন্নয়নমূলক কাজে সকল নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ইউনিয়ন পরিষদ সদস্য সদস্যাদের বরণ অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি হুসনা হুদা তার বক্তব্যে আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সবাইকে উন্নয়নের ধারায় এক হয়ে কাজ করতে হবে।
অনুষ্টানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ জেষ্ঠ সহ সভাপতি আলী মর্তূজা, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সেলিনা বেগম প্রমূখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply