শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুরে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্টিত হয়েছে।
৯মার্চ বুধবার সকাল ১১টায় উপজলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এপির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রারম্ভিক সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এপি ম্যানেজার বিভূধান বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিলেট ক্লাস্টার এপিসি ম্যানেজার কাজল দ্রং, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, ওয়ার্ল্ড ভিশন ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিষ্ট পল্বব কান্তি রায়, সিপি অফিসার এনি রংদি, তাহিরপুর বাজার বণিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এরশাদুল ইসলাম, সাবেক সভাপতি সুধাংশু গাঙ্গুলী রতন, বিশিষ্ট ব্যবসায়ী শীতেশ রায়, সমাজসেবক মেহেদী হাসান উজ্জল, সেলিম আখঞ্জি, ইউপি সদস্য তুজাম্মিল হক নাসরুম, জয় রায় প্রমূখ।
সভায় সার্বিক আলোচনার পর সিদ্ধান্ত হয় তাহিরপুর বাজারকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে যেখানে সেখানে ময়লা আবর্জনা না রেখে নির্দিষ্ট একটি জায়গাতে ময়লা আবর্জনা রাখতে হবে।
এ লক্ষে ওয়ার্ল্ডভিশন কর্তৃপক্ষ তাহিরপুর বাজার বণিক সমিতির নিকট বাজারের ময়লা আবর্জনা পরিবহনের জন্য ২টি ভ্যানগাড়ি দিবেন মর্মে আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠিত সভায় তাহিরপুর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃদ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply