1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ সন্তানের মা নিহত

Reporter Name
  • মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে গোয়ালঘরের গরুর গোবর পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে।

৮ মার্চ মঙ্গলবার দুপুরে বানিয়াচং উপজেলার ৪নং ইউনিয়নের অন্তর্গত যাত্রাপাশা গ্রামে দুর্ঘটনা ঘটে।

নিহত রিজিয়া আক্তার (৩০) যাত্রাপাশা গ্রামের লাল মিয়ার স্ত্রী। তার ৩ ছেলে রয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,মঙ্গলবার নিজ বাড়ির বসত ঘরের গোয়ালঘরে প্রতিদিনের ন্যায় কয়েকটি গরু ও চার্জের জন্য একটি মিশুক রাখা ছিল। সকাল সাড়ে ১১টার দিকে গোয়াল ঘরে গরুর গোবর পরিষ্কার করতে গিয়ে চার্জে থাকা মিশুকে অসাবধানতাবশত মাথা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত ডাঃ দেবাশীষ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিজিয়া আক্তার নামের ওই মহিলা হাসপাতালে আসার পূর্বেই মারা গিয়েছে। পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD