শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতা আগামীর জন্য জেন্ডার সমতা অগ্রগণ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে তাহিরপুরে আন্তর্জাতিক নারী দিবস/২০২২ইং উদযাপন করা হয়েছে।
৮মার্চ মঙ্গলবার উপজেলা প্রশাসনের ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে একটি র্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্ব ও উপজেলা সহকারী প্রোগ্রামার মো. ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমা কান্ত দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক অফিসের জুমা আক্তার প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, আন্তর্জাতিক নারী দিবস সে শিক্ষাই আমাদেরকে দেয় যেখানে, নারীর ক্ষমতায়নের জন্য নারীকে সুশিক্ষিত হওয়ার পাশাপাশি তাঁর অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। নারীর উন্নয়নে প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করে সেগুলো থেকে উত্তরণের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। নারীদের নিজ উদ্যোগে সরকারের সহযোগিতাকে কাজে লাগিয়ে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি
সভায় অন্যদের মধ্যে উপজেলা উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সিপি অফিসার এন্তনি রংদি, প্রিপ ট্রাস্ট এর উপজেলা সমন্বয়কারী মাহবুবুল আলম, ঢাকা আহসানিয়া মিশনের আসমা বেগম, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের নারী সদস্য, উপজেলার অপরাজিতা নারী সহ বিভিন্ন ফোরামের নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply