মীর দুলাল হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এক দল পুলিশ।
১৯৭১ সালে পাকিস্তানি সামরিক জান্তার স্বৈরাচারী ও দমনমূলক শাসন থেকে মুক্তির সংগ্রামে পুরো বাঙালি জাতিকে ঝাঁপিয়ে পড়তে যাদুমন্ত্রের মতো কাজ করেছিল বঙ্গবন্ধুর ৭ ই মার্চ এর ভাষণ!
০৭ মার্চ সোমবার উপলক্ষে বাঙালি জাতির মহান ও অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সারা দেশের মানুষ।
ঐতিহাসিক ৭ ই মার্চ এর প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব!
এ সময় উপস্থিত ছিলেন অসি তদন্ত মোরশেদ কামাল ও এস আই জসিম উদ্দিন ” পলাশ মজুমদার (মুদী) সহ অন্যান্য অফিসার বৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply