1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শাল্লায় বিএনপি’র বিক্ষোভ মিছিল

Reporter Name
  • শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৬৩ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি ঃ লাগামহীনভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সুনামগঞ্জের শাল্লায় বিএনপি’র উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ৫মার্চ দুপুর ১২টায় এক বিক্ষোভ মিছিল বের করা হয় । মিছিলের নেতৃত্বে ছিলেন শাল্লা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার । মিছিলটি কলেজ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলা সার্ভার স্টেশনের সামনে যাওয়া মাত্রই, ব্যপকভাবে পুলিশি বাধার সম্মুখীন হয় । এসময় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব সুবহানি চৌধুরী পুলিশের উদ্যেশ্যে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল,একটি গণতান্ত্রিক অধিকার, আপনারা যদি মিছিল করতে না দেন, তাহলে বলেন, আমরা রাজনিতি ছেড়ে চলে যাই, পরে দলের অঙ্গসঙ্গঠনের নেতৃবৃন্দের প্রতিবাদের মুখে, পুলিশ মিছিলটি ছাড়তে বাধ্য হয়, এবং মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন রোড প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন, এসময় বক্তব্য রাখেন অঙ্গসঙ্গঠনের নেতৃবৃন্দ, বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান সরকারের উদ্যেশ্যে বলেন জনগণের দুঃখ লাঘবে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, দাবি গুলো আদায় না হওয়া পর্যন্ত, তিনি রাজপথ না ছাড়ার ঘোষণা দেন ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব সুবহানী চৌধুরী, আব্দুল মজিদ, গোপাল চন্দ্র দাস, আব্দুর রাজ্জাক, আমির হোসেন ও শিশু মিয়া প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD