ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের ব্রাম্মন গ্রাম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও উপজেলার জায়ফরপুর দারুল কুরআন লতিফিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আমিরুল ইসলামের প্রথম ঈসালে সাওয়াব ও তাঁরই প্রতিষ্ঠত মাদ্রাসার ২য় বার্ষিকী ওয়াজ মাহফিলকে ঘিরে ইসলামী গুরুত্বপূর্ন আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।সোমবার সকাল ১০ টা থেকে মাধ্যরাত পর্যন্ত উপজেলার জায়ফরপুর গ্রামের দারুল কুরআন লতিফিয়া ইবতেদায়ী মাদ্রাসা মাঠে ওয়াজ ও ঈসালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথি ছিলেন,ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডেকেট সদস্য পীরে তরিক্বত আলহাজ্ব হযরত মাওলানা মাহবুবুর রহমান।প্রধান আলোচক ছিলেন নিউইয়র্ক দারুসসুন্নাহ লতিফিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা হাফিজ আবু আব্দল্লাহ মোহাম্মদ আইনুল হুদা। প্রধান বক্তা ছিলেন, মাসিক পরওয়ানা পত্রিকার সম্পাদক হযরত মাওলানা রেদ্বওয়ান আহমদ চৌধুরী।
জাতীয় সুন্নি উলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী ও পীরে তরিক্বত হযরত মাওলানা আব্দুল হাদীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ আলোচক ছিলেন চান্দাইর পাড়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ছরওয়ারে জাহান, হযরত শাহজালাল ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা মোশারফ হোসেন, ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিম হযরত মাওলানা ওয়রিছ উদ্দিন তপাদার,দারুল কুরআন লতিফিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা ফয়ছল আহমদ প্রমুখ।
বক্তরা বলেন,দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত কোনো জাতি বা ব্যাক্তি তথা মুসলিম উম্মাহর জন্য সম্পদ। দ্বীনি শিক্ষায় শিক্ষিত একজন মুসলমান ব্যাক্তি পরিবার থেকে শুরু সমাজে কুরআন হাদীসের সুমহান আলো ছড়িয়ে দিতে পারেন। ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে দ্বীনি শিক্ষার সুষ্ট পরিবেশ সৃষ্টিসহ মাদ্রাসার শিক্ষার বিকল্প নেই। দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমসহ ইহকালিন সাফল্যের পাশাপাশি পরকালিন মুক্তির পথ প্রসস্থ করতে মাদরাসাগুলোর পৃষ্টপোষকতার বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহব্বান জানান।
মাহফিলে আয়োজক মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মরহুম আমিরুল ইসলাম স্থৃতিচারন করে বক্তারা আরও বলেন,মাওলানা আমিরুল ইসলাম শুধু একজন ইসলামি চিন্তাবিদ ছিলেন না তিনি ছিলেন কৃর্তিমান মোহাদ্দিছ। সমাজ উন্নয়নে কাজ করার পাশাপাশি দীনি শিক্ষা প্রসারে অনন্য দৃষ্ঠান্ত স্থাপন করেছেন। যা ইহকালে জাতিকে উপকৃত করার পাশাপাশি নেক আমলগুলোর জন্য পরকালে তিনি উপকৃত হবেন। মহান আল্লাহ যেন মাওলানা আমিরুল ইসলামকে জান্নাতুল ফৌরদাউস দান করেন।
অধ্যক্ষ মাওলানা ওআমরা সবাই তার জন্য মোনাজাত করি এছাড়াও দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামসহ স্থানীয় উলামায়ে কেরামরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন। পরিশেষে প্রয়াত অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলামের পরকালিন জীবনের শান্তি কামনাসহ সমস্ত মুসলিম উম্মাহর শান্তি এবং এলাকাবাসী ও মাদ্রাসার কল্যান কামনা করে দোয়া ও মোনাজাত’র মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply