বিশেষ প্রতিনিধি :: মৌলভীবাজার থেকে প্রচারিত জনপ্রিয় সংবাদ মাধ্যম NR Media ও Suyeb এর পক্ষ থেকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আগমন উপলক্ষ্যে মিডিয়া ব্যক্তিত্ব, (টিভি উপস্থাপক) আব্দুল মুজিব মজুমদার (কুরেশী) ও নজরুল তরফদার কে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি দিপ্ত নিউজের সম্পাদক ও প্রকাশক দুরুদ আহমদ এর সভাপতিত্বে ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি মশাহিদ আহমদ এর সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুজিব মজুমদার (কুরেশী) ও নজরুল তরফদার ফারুক।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাফর ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন দাশ তালুকদার, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, একে অলক, শ্হাবন্দর যুব সংস্থার সভাপতি শাহ মোহাম্মদ রাজুল আলী, সাংবাদিক জোবায়ের আহমদ রুমি, ,সাংবাদিক সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, মানবধিকার কর্মী রাহাত আহমদ সিপন, দৈনিক আলোকিত সকাল মৌলভীবাজার প্রতিনিধি এস এম ফজলু, এন আর মিডিয়া সম্পাদক নাসরিন প্রিয়া, সাংবাদিক সৈয়দ সুয়েব আলী সুমন প্রমুখ।
এই সময় মুঠোফনে বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের সভাপতি ও যুক্তরাজ্যের জনপ্রিয় চ্যানেল এস এর হেড অব নিউজ খালেদ চৌধুরী।
এসময় বক্তারা এন আর মিডিয়া ও SuyebTv এর সফলতা কামনা করেন, এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply