1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

ওসমানীনগরে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

Reporter Name
  • শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

ওসমানীনগর প্রতিনিধি:: পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন এই স্লোগানে সিলেটের ওসমানীনগর উপজেলায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলা প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিপি) এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর সংলঙ্গ মাঠে প্রাণী প্রদর্শনীতে ৩৫টি স্টলে বিভিন্ন প্রজাতির ষাঁড়,গাভী, ছাগল, ভেঁড়া,মুরগী,কবুতর,টার্কি, কোয়েল,পশুর খাবার, প্রণীর ঔষধের স্টল স্থান পায়। প্রদর্শনী মেলায় শ্রেষ্ঠ পশু পালনকারিদের মধ্যে বিভিন্ন ক্যটাগরীতে পুরুস্কার হিসাবে অর্থসহ ক্রষ্ট ও প্রাণীর খাবার প্রদান করা হয়।
অনুষ্ঠিত প্রাণী প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ময়নূল হক চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নিলিমা রায়হানার সভাপতিত্বে ও প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: রাজু আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান,উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া,উপজেলা কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরকায়স্থ,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দাল মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসরুপা তাসনিম, সাবেক ওসমানীনগর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ কর্ণচন্দ্র মল্লিক, তাজপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষন নেতৃত্বে বাংলাদেশে শরকারা জাতীয় খাদ্যে উৎপাদনে যেমন এগিয়ে, তেমনী প্রাণিজ পুষ্টি দুধ, ডিম, মাংস উৎপাদনেও এগিয়ে রয়েছে। প্রাণিজ পুষ্টি অমাদের মেধা বিকাশের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি রুগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। করোনা কালে প্রান্তিক খামারীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিমান প্রনোদনা দিয়েছেন তাতে খামারীরা অনেকটাই লাভাবান এবং ক্ষতি কাটিয়ে খামারে উৎসাহী হয়েছেন আজকের এই প্রদর্শনীই তা প্রমান করছে। প্রাণিসম্পদ প্রদর্শনীতে খামারীরা তাদের গৃহপালিত পশু-পাখি প্রদর্শন করায় গ্রামিন জনপদে পশু-পাখি পালন করে নিম্ন আয়ের লোকজন সাবলম্ভী হচ্ছে । দেশের আমিষের চাহিদা পূরণ এবং প্রাণিসম্পদ উন্নয়নে খামারীদের কল্যানে প্রাণিসম্পদ দপ্তরের সার্বিক কার্যক্রম অব্যাহত রাখার আহব্বান জানান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD