1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১ঘটিকার সময় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধূরী।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ শামিমা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন প্রমুখ।

এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, কৃষি অফিসার মোঃ এনামুল হক, এস আই উমর ফারুক, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজুসহ উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শহীদ মিনার সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়।

 

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD