ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:আরডিআরএস বাংলাদেশ সূচনা প্রকল্পের আয়োজনে সিলেটের বিশ্বনাথে‘পুষ্টি উন্নয়নে সহযোগিতা জোরদারকরণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত কর্মশালার উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. এস এম নুনু মিয়া। ইউএনও নুসরাত জাহানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সূচনা‘র প্রকল্প সম্বন্নয়কারী মো.ফরাজদুক ভূঞা।অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন।
সভায় বক্তারা বলেন,যে সকল এনজিও সংস্থা সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ-প্রকল্প বাস্থবায়নে কাজ করছে তাঁর মধ্যে উল্লেখ্য ভূমিকা রাখছে আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচি। গ্রামীণ জনগোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের সাবলম্বী করে দারিদ্র মানুষের কর্মসংস্থান এবং পুষ্টি চাহিদা পুরণ বৃহত্তর সিলেট অঞ্চলে অত্যান্ত সফলতার সাথে কাজ করার ধারাবাহিকতায় ২০১৬ সাল থেকে বিশ^নাথ উপজেলায় বহুমূখি কার্যক্রম পরিচালনা করছে সূচনা প্রকল্প।গ্রামীন জনপদের জীবন মানের উন্নতিকল্পে মেয়াদ বৃদ্দির মাধ্যমে সূচনার এসব কার্যক্রম অব্যাহত রাখার আহব্বান জানান তারা। অনুষ্টানের মুক্ত আলোচনায় সূচনার উপকার ভোগীদের মধ্যে সফলতার গল্প ও প্রত্যাশা তুলে ধরেন উপকারভোগী কৃষ্ণা রাণী তালুকদার,স্বপ্না বেগম,কিশোরী পিয়ার লিডার ফারজানা বেগম। কর্মশালার প্রারম্ভে একটি আর্দশ বাড়ি বৈশিষ্ট-উপকরণসহ,সেই সাথে মা ও শিশু পুষ্টি কর্ণারের যাবতীয় তথ্যাদী অতিথিদের সম্মুখে উপস্থাপন করেন নিউট্রিশন অফিসার হামিদা হক। এসময় প্রজেক্টরের মাধ্যমে সফলতার অগ্রগতি তুলে ধরেন সূচনা প্রকল্পের উপজেলা র্কোঅডিনেটর তরিকুল ইসলাম।কর্মশালায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামির কান্তি দেব, উপজেলা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. তপজিত ভট্টাচার্য,স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী সঞ্জিব চন্দ্র সরকার,বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ,সূচনার ওসমানীনগর উপজেলার সমন্বয়কারী মিজানুল হক,হেলেন কেলারের প্রতিনিধি সাবিহা নাজমীন,অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল,দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ,ভ্যাটনারি সার্জন ডা. সারমিন সুলতানা,উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের বিধান রায়, সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী সাহেদ আহমদ, সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী সাহেদ আহমদ। সূচনা কর্মসূচির ইউনিয়ন কোঅর্ডিনেটর তাজনিন সুলতানার পরিচালনায় সভায় কোরআন তেলাওয়াত করেন, ওয়াল্ডফিশের ফিসারিজ ডেভেলপমেন্টের কর্মকর্তা আতিকুর রহমান সানি,গীতা পাঠ করেন খাজাঞ্চী ইউনিয়নের সূচনার স্টাফ সীমা রাণী। অনুষ্ঠানে আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচি, বিশ^নাথ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply