ভোলা প্রতিনিধি।। অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার সার্বিক তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন ভেদুরিয়া ইউনিয়ন হইতে ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা সহ ১ মাদক কারবারিকে আটক করেছে ভোলা ডিবি পুলিশ।
অদ্য ১৫-০২-২০২২ তারিখ ১৭.৪৫ ঘটিকায় সময় এস আই (নিঃ) /মোঃ আসাদুজ্জামান খান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় ফোর্স সহ মাদক অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন ভেদুরিয়া ইউনিয়নের ০৮নং চরভেদুরিয়া গ্রামের জনৈক মোঃ জামাল এর মুদি দোকানের সামনে ইট ছলিন রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল (৩২) এর নিকট হইতে ৬০০ (ছয়শত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। অপর আসামী মোঃ ইউসুফ (২৫) কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply