খলিলুর রহমান ইমরান: হবিগঞ্জের বাহুবল উপজেলার ৩ নং সাতকাপন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রাজ্জাক ও ৪নং বাহুবল সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আজমল হোসেন চৌধুরীকে সম্মাননা স্বারক প্রদান সম্পন্ন।
৯ ফেব্রুয়ারী বুধবার বিকাল ৪ ঘটিকায় বাহুবল বাজার পালকি কমিউনিটি সেন্টার শাখার সভাপতি মুহাম্মদ শেখ এমদাদুল হকের সভাপতিত্বে ও মুহাম্মদ ইমদাদ এর সঞ্চালনায় হাফেজ আরিফ বিল্লাহ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
৩নং ও ৪নং ইউনিয়ন ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।এসময় নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রাজ্জাক জনাব আজমল হোসেন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়।

আনন্দময় প্রফুল্ল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাস্টার আব্দুস সাত্তার,বিশেষ অতিথি উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আসাদ আহদ জাফরী,সমাজসেবা সম্পাদক মাওলানা লুৎফুর রহমান,উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা শেখ জয়নাল আবেদীন,উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান মানিক,উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান,সহ-সভাপতি হাফেজ বজলুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম,সমাজসেবা সম্পাদক নাঈম আহমদ,মোহাম্মদ সাকিব আহমদ, মোঃ আরিফ রব্বানী রাকিব,জামাল আহমদ, মো সাইফুর রহমান,হাফেজ আবু বকর, জসীমউদ্দীন হাফেজ আজিজুল হক, সহ অন্যান্য।
প্রধান অতিথির বক্তব্যে বলেন অসহায় ও বঞ্চিত মানুষের সেবক দের কে কোনভাবেই কোন বাধা দমাতে পারে না যার প্রমাণ আমরা ৩১শে জানুয়ারি তে দেখেছি।তিনি আরো বলেন আদর্শ ইউনিয়ন গঠনে ইউনিয়ন জনপ্রতিনিধিদের ভূমিকা অপরিহার্য।আল্লাহতায়ালা যেন তাদেরকে দুর্নীতি মুক্ত আদর্শ ইউনিয়ন গঠনের তাওফিক দেন।প্রধান মেহমান বৃন্দ বলেন আমাদের ইউনিয়ন বাসীর ভালোবাসা আর আন্তরিকতায় যে বিজয় অর্জন করেছি আমরা তাদের শুকরিয়া আদায় করছি। দেশবাসীর কাছে দোয়া আর ভালবাসা কামনা করছি আমরা ৩নং ও ৪নং ইউনিয়ন কে কে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ গঠনে নতুন সাজে রূপ দিতে পারি কামনা করছি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply