1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

শাল্লায় ইউপি সদস্যদের শপথ গ্রহণ

Reporter Name
  • বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে

বকুল আহমেদ তালুকদার শাল্লা প্রতিনিধি-
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অনুষ্ঠিত ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে
৪টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যগণ শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারী দুপুর ১২টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা
নির্বাহী কর্মকর্তা আবু তালেব নবনির্বাচিত ৩৬জন সাধারণ সদস্য ও ১২জন
সংরক্ষিত আসনের মহিলা সদস্যসহ মোট ৪৮ জন ইউপি সদস্যকে শপথ বাক্য পাঠ
করান।
শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে প্রধান অতিথি
হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের
চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল
মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাড. দিপু রঞ্জন দাস, মহিলা
ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, শুবেচ্ছা বক্তব্য রাখেন শাল্লা উপজেলা
আ’লীগের সিনিয়র সহ সভাপতি ও ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত
চেয়ারম্যান মো: আব্দুস সাত্তার মিয়া প্রমুখ। তবে শারীরিক অসুস্থতা জনিত
কারণে ১নং আটগাঁও ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমান
এ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
এছাড়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নং হবিবপুর ইউনিয়ন পরিষদের
নবনির্বাচিত চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, ৩ নং বাহারা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদ মো: আব্দুস
সত্তার মিয়া ও ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ জামান
চৌধুরী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন মিডিয়ার
সংবাদকর্মীগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে উপজেলা পরিষদ জামে
মসজিদের ইমাম মোঃ এনামূল হক ও গীতা পাঠ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা
বিশ্বপতি চক্রবর্তী। পবিত্র কোরআন তেলাওযাত ও গীতা পাঠের পর পরই
সব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদেরকে উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস
চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ফুল দিয়ে বরণ করে নেন। তাছাড়া উপজেলা পল্লী
উন্নয়ন কর্মকর্তা শাহানাজ পারভিন নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্যগণকে
এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী, উপজেলা একাডেমিক
সুপারভাইজার কালীপদ দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সর্দার শেখ
মোঃ ফজলুল করিম নির্বাচিত সাধারণ সদস্যগণকে ফুল দিয়ে বরণ করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD