1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে বিজয়ীদের বরণ ও সাবেক চেয়ারম্যানদের বিদায়ী সংবর্ধনা

Reporter Name
  • রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে উপজেলা পরিষদের উদ্যোগে বিজয়ী চেয়াম্যানদের ফুল দিয়ে বরণ ও সাবেক চেয়ারম্যানদের ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

০৬ ফ্রেব্রুয়ারি রোজ রবিবার দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদের মাসিক সভায় বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধরী। উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উকেলিকা সরকার, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মামুন মোল্লা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, ১৫টি ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তাবৃšদ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD