1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

কাতারের কাছে মার্কিন এফ-৩৫ বিক্রির বিরুদ্ধে ইসরাইল

Reporter Name
  • রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ১১৬ বার পড়া হয়েছে

ইসরাইল কাতারের কাছে মার্কিন এফ-৩৫ জঙ্গি বিমান বিক্রির বিরোধিতা করবে বলে জানিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী এলি কোহেন।

রোববার তিনি বলেন, এ অঞ্চলে ইসরাইলের সামরিক আধিপত্য ধরে রাখতে এই বিমান বিক্রির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।

ইসরাইলের সামরিক বাহিনীর রেডিওতে কাতার ওয়াশিংটনের কাছ থেকে এফ-৩৫ স্টিলথ বিমান ক্রয়ের বিষয়ে যে প্রস্তাব করেছে সে বিষয়ে প্রশ্ন করা হলে দেশটির গোয়েন্দা প্রধান এলি কোহেন এ মন্তব্য করেন বলে সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে।

ইসরাইল এ যুদ্ধ বিমান ক্রয়-বিক্রয়ের বিরোধিতা করবে কিনা এমন প্রশ্নের উত্তরে কোহেন বলেন, ইসরাইল অবশ্যই এর বিরোধিতা করবে। এ অঞ্চলে আমাদের নিরাপত্তা ও সামরিক আধিপত্য বজায় রাখা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ, আমাদের এ অঞ্চল এখনো সুইজারল্যান্ডের মতো নিরপেক্ষ হয়ে যায়নি।

যুক্তরাষ্ট্র সমর্থিত আব্রাহাম অ্যাকোর্ড নামে পরিচিত সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাতকে এফ-৩৫ সরবারহের বিষযে মার্কিন সম্মতির পর কাতার এ বিমানটি ক্রয়ে আগ্রহ দেখায়।

সূত্র : ইয়েনি শাফাক

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD